মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৬-১১ ০৯:২১:৫৫


পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংগঠক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ্ব পংকি খান মৃত্যুবরণ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সুহেলসহ সাংবাদিক নেৃতৃবন্দ।

তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বিশ^নাথবাসী একজন অভিভাবককে হারালো।

শোক প্রকাশকারী অন্য নেতৃবৃন্দরা হলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য আশিক আলী (যুগান্তর), রোহেল উদ্দিন (গণমুক্তি), শুকরান আহমদ রানা (সকালের সময়), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।


ডেসিস/জকে/ ১১জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code