রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৬-১৪ ০৩:১৩:৪৪


পানিতে ডুবে যাওয়া নৌ অ্যাম্বুলেন্স উদ্ধার, মেরামত প্রয়োজন

বন্যার পানিতে তলিয়ে যাওয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই নৌঅ্যাম্বুলেন্সটি অবশেষে পানি থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) এটি উদ্ধার করা হয়।

তবে, বিকল থাকা অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি মেরামত না করা হলে কোন কাজে আসবে না।

জানাগেছে, হাওরবাসীর জন্য বর্ষাকালে নৌকায় চলাচল করতে হয়। এতে বিড়ম্বনায় পড়েন রোগরা। ২০১৮ সালে শাল্লাবাসীর দ্রুত চিকিৎসা কাজে ব্যবহারের এই নৌ-অ্যাম্বুলেন্সটি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সেটি অযতœ আর অবহেলার কারণে কিছুদিন আগে হাওরের বন্যার পানিতে নিমজ্জিত হয়। পানিতে ডুবে থাকার কারণে বিকল হয়ে যায় এই অ্যাম্বুলেন্সটি।

শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সেলিনা জাহান নৌ-অ্যাম্বুলেন্সটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।


ডেসিস/জকে/ ১৪জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code