মানুষ এখন ‘ওযান-পাউন্ড’ হসপিটালের সেবা পাবার অপেক্ষায় : বিশ্বনাথে নুনু মিয়া
সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেছেন, প্রবাসীদেও মহতি একটি উদ্যোগের নাম ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল। হসপিটালটি এরই মধ্যে মানুষের মনে স্থান করে নিয়েছে। মানুষ এখন এই হসপিটাল থেকে সেবা পাবার অপেক্ষায় রয়েছেন।
বুধবার (১৫জুন) বিকেলে ওয়ান পাউন্ড জেনারেল হটপিটালের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৫ পেকেট করে খাবার সেলাইন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হসপিটালের কক্ষ দাতা, সমাজসেবক শেখ মো. মনির মিয়ার সভাপতিত্বে ও হসপিটালের চীপ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারস্থ হসপিটালের অস্থায়ী কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, ব্যবসায়ী সিতাব আলী ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের কো-অর্ডিনেটর প্রেসক্লাব অপরাংশের সভাপতি তজম্মুল আলী রাজু।
চাল বিতরনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল মিয়া, সমাজকর্মী শামসুল ইসলাম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক ও আফজাল মিয়া।
ডেসিস/জকে/ ১৫জুন ২০২২ইং

IT Factory Bangladesh