বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-২৪ ০৯:১৯:২৫


সিলেটে হাওরের স্রোতে ডুবে কিশোরের মৃত্যু

বন্যার পানি দেখতে গিয়ে সিলেটের বাাইশটিলা এলাকার হাওরে পানিতে ডুবে মারা গেছেন এক কিশোর। তার নাম মোবারক হোসেন বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের বাদাম বাগিছা এলাকার বাসিন্দা মোবারক পেশায় একজন দোকান কর্মচারী ছিল। শুক্রবার (২৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাওর থেকে তার লাশ উদ্ধার করে।

সিলেটের বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বলেন, শুক্রবার বিকেলে বাইশটিলার হাওরে বন্ধুদেও সঙ্গে বেড়াতে গিয়ে মোবারকসহ সবাই মিলে পানিতে নামেন।

একপর্যায়ে হাওরের স্রোতে তলিয়ে যান মোবারক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানালে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।


ডেসিস/জকে/ ২৪ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code