রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-২৯ ০৬:৩৮:০৬


বিএনপি ও ইলিয়াস পরিবার বন্যার্তদের পাশে আছে : আবরার

এবারের বন্যা ২০০৪ সালের বন্যাকেও হার মানিয়েছে। এই দূর্যোগে সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির পাশাপাশি ইলিয়াস পরিবার বন্যাদূর্গতদের পাশে আছে। আগামিতেও পাশে থাবকে ইনশা আল্লাহ।

মঙ্গলবার (২৮জুন) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার মোহাম্মদ আবরার ইলিয়াস এ কথা বলেন।

স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় আবরার বলেন, এই ভয়াবহ বন্যায় প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের রাস্তাঘাটসহ জনসাধারণের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ফলে সাধ্যমতো বিএনপি ও পরিবারের পক্ষ থেকে উপজেলার ৮ ইউনিয়নের আশ্রয়কেন্দ্রসহ বন্যাদূর্গতদের মধ্যে রান্না করা খাবারের পাশপাশি খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বিশ্বনাথের আমতৈলে মঙ্গলবার দিনব্যাপী দেড় হাজার বন্যাদুর্গ তদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিনের পরিচালনায় মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, অিনেকেই বলেন বিএনপি মাঠে নেই, বন্যার্তদের পাশে নেই। কিন্তু বিএনপি ঘুমিয়ে না জেগে আছে সেটা জনগন দেখেছেন। আর কে কি করছেন সেটাও জনগণ জানেন এবং দেখেছেন। বন্যা শুরুর সময় থেকে অদ্যাবদি বিএনপি বন্যার্তদের পাশে আছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ মেম্বার, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ,  উপজেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক কয়েছ শিকদার, ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক হাসমত আলী, যুবদল নেতা আব্দুল হান্নান বাবুল, সাইদুর রহমান রাজু, আফিজ আলী, শাহ লিলু মিয়া, নাজিম উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আব্দুল কাইয়ূম, পৌর ছাত্রদলের সদস্য জাকির হোসেন প্রমুখ।


ডেসিস/জকে/ ২৯ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code