বিশ্বনাথের ১১ হাজার বানভাসির পাশে দাঁড়িয়েছে পুলিশ
সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যাদুর্গত প্রায় ১১ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০জুন) সিলেট জেলা পুলিশের উদ্যোগে বিশ্বনাথের দৌলতপুর, দশঘর ও দেওকলস ইউনিয়নের ৭শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আগেরদিন বুধবার (২৯জুন) দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রের এক হাজার বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে থানা পুলিশ।
এনিয়ে থানা পুলিশের পক্ষ থেকে গত ১০দিনে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় ১০ হাজার বানভাসি মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হলো। ওই ১০হাজারের মধ্যে ৮ হাজার মানুষকে রান্না করা খাবার (আখনি) এবং বাকি ২০০জনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। শুকনো খাবারের মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, লবন, বিস্কুট, দুধ, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার সেলাইন ও ২লিটার পানি ইত্যাদি।
বৃহস্পতিবার সিলেটের অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, অ্যাডিশনাল ডিআইজি নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (রেঞ্জ অফিস মিডিয়া) জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিব দাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামের উপস্থিতিতে বিশ্বনাথের তিন ইউনিয়নের আরও ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গত ১০দিনে বিশ্বনাথ থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বানভাসি ১০হাজার মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার এবং জেলা পুলিশের পক্ষ থেকে আরও ৭শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ডেসিস/জকে/ ৩০ জুন ২০২২ইং

IT Factory Bangladesh