রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-০১ ০৯:০৭:০৪


ফেঞ্চুগঞ্জে প্রতিপেক্ষর কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে মারামারিতে সেলিম মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৩০জুন)রাতে নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, নুরপুর গ্রামের রুবেল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়াসহ আরও কয়েকজন মিলে সেলিমকে কিল-ঘুষি মারেন।

আর এতে গুরুতর আহত হন সেলিম। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফায়েত হোসেন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।


ডেসিস/জকে/ ০১ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code