রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-০২ ০৯:২৯:৪৪


বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ফের বিশেষ বরাদ্দ পেলেন নুনু মিয়া

সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আবারও দুই হাজার প্যাকেট সরকারি সহায়তা (বরাদ্দ) পেলেন বিশ^নাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাবির্ক সহযোগীতায় এ ত্রাণ-সামগ্রী বরাদ্দ পান তিনি।

শনিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিকভাবে ১হাজার ৩১১টি প্যাকেট বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরের আওয়ামী লীগের সহ-সভপাতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও  প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও যগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার,  বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী ইরণ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল পাল, দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সদস্য নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মহব্বত আলী, সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া প্রমূখ।


ডেসিস/জকে/ ২জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code