মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-০৫ ০৭:০১:২৪


সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান শফিক চৌধুরীর

সিলেটের বিশ্বনাথ উপজেলার বরইগাঁও ভাতশালা গ্রামের যুবলীগ নেতা হাজী ফজলুর রহমান ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা পংকি মিয়া ও জিতু মিয়ার অর্থায়নে বন্যাদুর্গত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বক্তব্যকালে শফিক চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি বিশ^নাথের প্রবাসীরা বন্যাদুর্গতদের সহায়তায় গুরুত্বপুর্ন অবদান রাখছেন। প্রবাসীদের মতো বিত্ববানদেও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগীতারও আহবান জানান তিনি।

বিশ্বনাথ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ-সম্পাদক হাজী তোতা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজন উপজেলা যুবলীগ নেতা হাজী ফজলুর রহমান।

সভায় ভাতশালা জামে মসজিদের মোতায়াল্লি জিলু মিয়া, বিশ্বনাথ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী সাহেদ মিয়া, সুহেল খান, সংগঠক গিয়াস উদ্দিন, শিহাব আহমদ, রাজন আহমদ, সুহেব আহমদসহ আরও অনেকে উপস্থিত ছলেন।


ডেসিস/জকে/ ৫ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code