প্রধানমন্ত্রী বেঁচে থাকলে কেউ না খেয়ে মরবেনা : শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচ থাকলে কেউ না খেয়ে মারা যাবে না। তাছাড়া বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের পুনর্বাসনেরও ঘোষণা দিয়েছেন তিনি। আর এতেই প্রমানিত হয় যে, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকেন।
সোমবার (৪জুলাই) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর বাড়িতে নিজ (শফিক চৌধুরী) অর্থায়নে এবং নুনু মিয়ার সহযোগীতায় দৌলতপুর ইউনিয়নের ২০০ বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচলানায় পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সফিক মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মহব্বত আলী জাহান প্রমূখ।
ডেসিস/জকে/ ৫জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh