বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-০৫ ০৮:০৪:১৯


বিশ্বনাথের বন্যার্তদের মধ্যে প্রবাসী সফিকের ঈদ উপহার বিতরণ অব্যাহত

প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বন্যাদুর্গত পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সফিক মিয়া।

সোমবার (৪ জুলাই) দিনব্যাপী দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও মৌলভীরগাঁও কমিউনিটি ক্লিনিকের সামনে ওই এলাকার দেড়শতাধিক পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গত শনিবার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, সয়াবিন তেল, ময়দা, গুড়, পেয়াঁজ, আলু, সেমাই ইত্যাদি।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচলানায় (সোমবার) পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্যেও সুইনডন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সফিক মিয়া।

পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, কবির আহমদ ও যুবলীগ নেতা আবুল কাশেম।


ডেসিস/জকে/০৫ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code