রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-০৯ ০৬:১৪:৫৮


বিশ্বনাথে প্রবাসীদের সহায়তা বন্যার্তদের পাশে শিক্ষক পিয়ার

সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ-প্রদানের উদ্যোগ নেন চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও সংগঠক শফিক আহমদ-পিয়ার। আর এতে সাড়া দেন যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত বিশ্বনাথের হৃদয়বান প্রবাসীরা। আর সেই অর্থ ও খাদ্য-সহায়তা বন্যার্তদের হাতে পৌঁছে দেন পিয়ার।

ফলে গত এক সপ্তাহে ক্রমান্বয়ে দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে নগদ অর্থ এবং আরও ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা পোঁছে দেন তিনি। এছাড়াও বন্যা শুরু হওয়ার পর থেকে শফিক আহমদ-পিয়ার বন্যার্তদের উদ্ধার, শুকনো খাবার, চাল, ডাল, নগদ অর্থ বিতরণসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় শনিবারও (৯ জুলাই) উপজেলার দশপাইকা এলাকারও ৪৫ পরিবারকে আনুষ্টানিকভাবে নগদ অর্থ প্রদান করা হয়। উদ্যোক্তা শফিক আহমদ-পিয়ারের সভাপতিত্বে চাউলধনী স্কুল এন্ড কলেজে নগদ অর্থ-বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, অর্থ-সম্পাদক আক্তার আহমদ শাহেদ, দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হোসাইন মো. সাইফুল্লাহ।


ডেসিস/জকে/ ৯ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code