গোইনঘাটে যুবককে হত্যার পর বসত ঘরে আগুন, গ্রেপ্তার ১২
পূর্ব শত্রুতার জেরে সিলেটের গোয়াইনঘাটের যুবককে গলা কেটে হত্যার পর তার বসত ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
এঘটনায় আরও ৭/৮জন আহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুল কাদির। সে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে। শুক্রবার (১৫ জলাই) এ ঘটনা ঘটে।
এরপর এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ১২জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও এ ঘটনায় ব্যবহৃত একটি অস্ত্রও জব্দ করেছে গোইনঘাট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল কাদিরকে গলা কেটে হত্যা করা হয়। পরে সন্ত্রাসীরা নিহত আব্দুল কাদিরের বসতঘরেও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় নারীসহ আরো অন্তত ৭-৮ জন আহত হন।
এ ঘটনায় শনিবার (১৬ জুলাই) থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লুৎফুরসহ ১২ জন আসামিকে আটক করে।
এরা হচ্ছে, গোয়াইনঘাটের লাবু গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীন, হাসান রেজার ছেলে লুৎফুর, আবুল খায়েরের ছেলে বেলায়েত হোসেন, সোনা মিয়ার ছেলে কাজী কামাল, আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর, কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২২), আব্দুস সোবাহানের ছেলে হাবিবুল্লাহ মিসবাহ (২৫), আব্দুস সালামের ছেলে অলিউল্লাহ (১৫), আব্বাস উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলম হোসেন। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে জানিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মির্ডিা মুখপাত্র মো. লুৎফর রহমান বলেন, এ পর্যন্ত এই ঘটনায় ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেসিস/জকে/ ১৬ জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh