নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিত ৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টুলপ্লাজা এলাকার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আয়শা বেগম ও রেনু বেগম চৌধুরীকে সিলেট ওসমমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজন হচ্ছেন, নবীগঞ্জের বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রী বকুল বেগম (৬২), কচি মিয়া চৌধুরীর ছেলে ছলে ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলপুর গ্রামের সিএনজি চালক রব্বান মিয়া(৪০)। আর আহতরা হলেন, বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়শা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।
পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামে থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে অটোরিকশার চালক রব্বান মিয়া, বকুল বেগম, ও এহিয়া চৌধুরী নিহত হন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেসিস/জকে/ ১৬ জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh