সিলেটে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে আরও ১২৬ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ঘর পাচ্ছেন সিলেটের আরও ১২৬টি পরিবার। মুজিব বর্ষেও ২য় ধাপের তৃতীয় পর্যায়ে নতুন এই ঘরগুলি হস্তান্তর করা হবে আগামি ২১ জুলাই। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই ঘরগুলি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেটের সকল উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২১ জুলাই সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলেটের ১৩টি উপজেলায় ২য় ধাপের তৃতীয় পর্যায়ে এই ১২৬টি পরিবার প্রধানদের হাতে ১২৬টি ঘর হস্তান্তর করা হবে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই ঘরগুলি হস্তান্তর করবেন।
সংবাদ সম্মেলনে জেলা পশাসক বলেন, এই ধাপে সিলেট সদরে ২৬টি, গোয়াইনঘাটে ৪০টি, কোম্পানিগঞ্জে ১৫টি, ফেঞ্চুগঞ্জে ২৯টি ও জৈন্তাপুর উপজেলায় ১৬টি ঘর হস্তান্তর করা হবে। আর এ নিয়ে সিলেট জেলায় মোট ৪ হাজার ৮৮১ টি পরিবার আছে। এরমধ্যে তিন ধাপে জেলায় মোট ৪ হাজার ৫১৮টি ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। আর এরই মধ্যে ৪ হাজার ৬৯ টি ঘর নির্মাণকাজ শেষে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
ডেসিস/জকে/ ১৯ জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh