বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-২৫ ১০:৪২:৩৯


বিশ্বনাথে রাতে খোলা রাখা ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের বিশ্বনাথে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় পৌর শহরের একটি ফার্মেসিসহ ৫টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) রাতে পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরান বাজারের ইউরেকা ফার্মেসিকে ২০০ টাকা, শাহজালাল পোল্টি ফার্মকে ২০০টাকা, ফল ব্যবসায়ী আজাদ মিয়াকে ৫০০টাকা, মধুবনকে এক হাজার ও ভোজনঘর রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

তবে, ফার্মেসিতে জরিমানা করায় উপজেলা ফার্মেসী সমিতির নেতৃবৃন্দসহ জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যপারে ভূমিকর্ম কর্তা আসমা জাহান সরকার জানান, সরকারি নির্দেশনা না মেনে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ওই ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


ডেসিস/জেকে/২৫ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code