রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-২৮ ০৬:৫৫:৩৭


কোম্পানীগঞ্জে বাসের ধাক্কায় মা ছেলে নিহত, চালক আটক

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পরিবহনের একটি বাসের ধাক্কায় দুলভী বেগম ও তার ছেলে সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন। নিহত দুলভী বেগম কোম্পানীগঞ্জ উপজেলার খাইতগ্রামের রইছ মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সলেট- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ মোবারক হোসেন নামে বাস চালককে আটক করেছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম খান জানান, দুলভী বেগম ও তার ছেলে সিদ্দিকুর রহমান সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার মেঘেরগাঁওয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় বহরঘাটায় সড়ক পারাপারের সময় 'সাদাপাথর পরিবহনের' একটি বাস তাদের ধাক্কা দিলে তারা দু’জন গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। 


ডেসিস/জকে/ ২৮ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code