সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন
সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম পদোন্নতিজনিত কারণে বদলি হওয়ায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নতুন যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হচ্ছেন।
তিনি ২০১৯ সালের ২৪ জুন সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি পিপিএম একাডেমিক শিক্ষা শেষ করে প্রথমেই আইএফআইসি ব্যাংকের প্রবিশনারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০০৪ সালে।
আইএফআইসি ব্যাংকে চাকরিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হন এবং একই সময়ে আরও দুটি বেসরকারি ব্যাংকের অফিসার পদে চাকুরির সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। ২০০৫ সালের ২ জুলাই দেশ সেবার ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগদান করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন।
ডেসিস/জকে/ ০৩ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh