রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-০৭ ০৭:০৬:৩২


ওসমানীনগরে শ্রমিক মা ও মেয়েকে মালিকের ধর্ষণ

সিলেটের ওসমানীনগরে এবার এক রেস্টুরেন্টের শ্রমিক মা ও তার মেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিম ২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার গোয়ালাবাজার সুপ্রিম ফিলিং স্টেশনের ম্যানেজার মতিন মিয়া (৪০) এবং ওই ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী বগুড়া হোটেলের মালিক বুলবুল মিয়া (৪০)।

পুলিশ সূত্রে জানাগেছে, জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে ভোক্তাভোগী নারী গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ওসমানীনগর থানায় ২জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, (মামলা নং-৩(৮)’২২)।

মামলার প্রেক্ষিতে ৫আগস্ট ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত বাদী ও তার ১৫ বছরের মেয়েকে ভিন্ন ভিন্ন স্থানে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন জানান, ওই নারী বুলবুলের বগুড়া রেস্ট্রোরেন্টে প্লেট ধোয়া ও মসলা বাটার কাজ করতেন। এই সুবাদে অভিযুক্তরা তারা মা মেয়ে দু’জনকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।


ডেসিস/জকে/ ৭ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code