সিলেট থেকে ঢাকার বাস ভাড়া ৭০০টাকা নির্ধারণ
সিলেট-ঢাকা রোডে বাস ভাড়া ৫৭০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। এতে আগের তুলনায় যাত্রী প্রতি প্রায় ১৩০ টাকা বাড়ানো হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর শনিবার (০৬ আগস্ট) বিকেলে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে দূরপাল্লার বাসের (৫২ সিটের) ভাড়া কিলোমিটার প্রতি ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়।
রোববার (৭ আগস্ট) সিলেটের কদমতলী এলাকার হানিফ পরিবহনের কাউন্টারের এক টিকিটি বিক্রেতা জানান, জনপ্রতি ৫৭০টাকা ভাড়ার বদলে এখন ৭০০ টাকায় যাত্রী নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সড়ক পথে সিলেট থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৪৪ কিলোমিটার। আগে এই দূরত্বের বাসভাড়া নেওয়া হতো ৫৭০ টাকা (৪০ আসনের বাস)। এখন বর্ধিত ভাড়ায় বিভিন্ন পরিবহনগুলোয় ৬৮০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত ভাড়া রাখা হচ্ছে।
ডেসিস/জকে/ ০৭ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh