রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-০৯ ১২:২৮:২৮


আকবর আলী হুজুর কর্মের মধ্যেই বেঁচে থাকবেন : বিশ্বনাথে ইসালে সওয়াবে বক্তারা

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম আল্লামা আকবর আলী (রহ.) এর ইছালে সওয়াব পালন করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার মিলনায়তনে ‘মরহুম আকবর আলী (রহ.) স্মৃতি পরিষদ ইউকে’র উদ্যোগে এই ইসালে সওয়াব পালন করা হয়। ইসালে সওয়াব উপলক্ষে মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘মরহুম আকবর আলী (রহ.) এর স্মরণে স্মৃতি চারণ করে বক্তারা বলেন, মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। মরহুম আল্লামা আকবর আলী হুজুরও নিজ কর্মগুণে আলিম উলামাদের মধ্যে বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘মরহুম আকবর আলী (রহ.) স্মৃতি পরিষদ ইউকে’র প্রধান উপদেষ্ঠা যুক্তরাজ্যের হ্যারো রোড জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুশ শহীদ।

দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে সংগঠনের বাংলাদেশ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার প্রাক্তণ শিক্ষক মাওলানা আব্দুল খালিক ও মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. লুৎফুর রহমান।

এসময় মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা হেলাল আহমদ, অলি উল্লাহ ও হুসাইন সাইফুল্লাহ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র হাফিজ রবিউল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাকেন মাওলানা ফারুক আহমদ।

অনুষ্ঠানে প্রাক্তণ মেম্বার আকবর আলী, আব্দুল মনাফ, ওয়ারিছ আলী, শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন, বকুল খান, ছাদ মিয়া, মিজানুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা মছব্বির আহমদ, জামিল আহমদ, জাহাঙ্গীর আরম, আব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা রুহুল আমিন, শামীম আহমদ, হাফিজ লায়েক আহম, আবুল কাসেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/৯ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code