বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-১০ ০৬:৩৫:১৪


সিলেটে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সিলেটে হাওরে নৌকা ডুবে মোর্শেদ জাহান ফেরদৌসী (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামের সেজুল মিয়ার মেয়ে।

বুধবার (১০ আগস্ট) সকালে স্কুলে যাবার পথে বুড়িকেয়ারি হাওরে নৌকা ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে নৌকাডুবির কথা জানালে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান। এসময স্থানীয় জেলেদের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, স্কুলে যাবার জন্য নৌকাযোগে বেশ কয়েকজন শিক্ষার্থী বুড়িকেয়ারি হাওর পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে ফেরদৌসী নামের শিক্ষার্থীর মৃত্যু হয়।


ডেসিস/জকে/ ১০ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code