রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-১০ ০৭:০৯:৫৫


গোলাপগঞ্জে শ্যালিকার ধর্ষণের অভিযোগে দুলাইভাই গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে ২৮বছর বয়সী শ্যলিকাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অন্তঃসত্ত্বার পর গর্ভপাত করানোর দায়ে সায়েদ আহমদ (৩৫) নামের দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে বাঘা ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাস আগে বাঘা ইউনিয়নের এক তরুণী তার দুলাভাই সায়েদ আহমদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও পরবর্তীতে গর্ভপাত করানোর অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলায় থানার এসআই সমিরন চন্দ দেব ও এসআই আহমদের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার নিজ এলাকা তাকে গ্রেপ্তার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আপন দুলাইভাইর বিরুদ্ধে শ্যালিকার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


ডেসিস/জকে/ ১০ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code