রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-১২ ০৭:৩৮:১৬


সিলেটে গাছ কাটা নিয়ে বাকবিতন্ডা, হামলায় নিহত ১

সিলেটের কোম্পানীগঞ্জে প্রথমে গাছ কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। এরপর প্রতিপক্ষের হামলায় জয়নাল মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত জয়নাল উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামের আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যারদিকে নভাগী গ্রামে এই ঘটনা ঘটে।

জানাগেছে, গাছ কাটার বিষয় নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে হঠাৎ হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের হামলায় জয়নাল নিহত হয়েছেন।


ডেসিস/জকে/ ১২ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code