রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-১৫ ০৭:৪০:৪৭


বিশ্বনাথে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

সিলেটের বিশ্বনাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও নানা কর্মসূচী পালন করা হয়।

ওইদিন দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক।

শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের সানী ইমাম মাওলানা লায়েক আহমদ। এরআগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণ করা হয়।

পরে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে একে একে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও পৌর কৃষক লীগ, উপজেলা ও পৌর শ্রমিক লীগ, উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগ, ইসলামিক ফাউন্ডেশন, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিস, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।


ডেসিস/জকে/ ১৫ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code