বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-১৫ ০৭:৫৬:৩৮


জাতীয় শোক দিবসে বিশ্বনাথ পৌর আ’লীগের সভা

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সিলেটের বিশ্বনাথে পৌর আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) আলোচনা সভা, দোয়া মাহফিল, মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ করা হয়েছে।

দুপুর ১২ টায় উপজেলা বিআরডিবি হলরুমে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভা অুনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং মহব্বত আলীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক চেয়ারম্যান, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক।

সভায় আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সদস্য জহুর আলী মেম্বার, মনোহর হোসেন মুন্না, সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আব্দুন তাহিদ, ইশতিয়াক আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মশাহিদ আলী। কোরআন তেলাওয়াত করেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


ডেসিস/জকে/ ১৫ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code