রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-১৭ ০৮:৩০:৩৪


সিলেটে শুভ প্রতিদিনের অফিস উদ্বোধন

সিলেটে দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারের নেহার মার্কেটের ৪র্থ তলায় নতুন অফিসের উদ্বোধন করা হয়।

শুভ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদ মুন্নার পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম এবং  পত্রিকা এজেন্ট আলমগীর এন্টার প্রাইজের পরিচালক ইসমাইল হোসেন।

উদ্বোধনী সভায় সিনিয়র সাংবাদিক আনন্দ সরকার, শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক খালেদ-উদ দীন, সহাকারি বার্তা সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট ব্যুরো আহমেদ জামিল, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ আব্দুল মজিদ, মবরুর আহমদ সাজু, আবু বক্কর, জাহিদ উদ্দিন, কামরুজ্জামান রুহিন, সিনিয়র ফটো সাংবাদিক শাহ মো. কয়েছ আহমদ, বাবর জোয়ারদার, জৈন্তাপুর প্রতিনিধি এমএ রুহেল, কবি ও লেখক আল আমিন, জাগ্রত সিলেটের কম্পিউটার ইনচার্জ মিজানুর রহমান, শুভ প্রতিদিনের কম্পিউটার ইনচার্জ মো. মিলন তালুকদার, অফিস সহকারি শামীম আহমদ।


ডেসিস/জকে/ ১৭ আগস্ট মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code