নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালিত
সিলেটের বিশ্বনাথে শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেবের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি গাজী আতাউর রহমান, প্রাক্তণ শিক্ষক নবেন্দু জ্যোতি দে, ব্যবসায়ী পিনাক চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ-সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রনঞ্জয় বৈদ্য অপু, নন্দ লাল বৈদ্য, শিল্টু বৈদ্য, যুগ্ম সম্পাদক জয়ন্ত বৈদ্য, অজিত দেব, নিবারণ দাশ, সহ সাংগঠনিক সম্পাদক অকিল বৈদ্য, সৌমিত্র দে মিশু, বিজয় চন্দ্র দেব, অমিত দেব, সুমন দেব, অর্থ সম্পাদক প্রবীর দে, সহ প্রচার সম্পাদক মিল্টন দাশ, সাংস্কৃতিক সম্পাদক কনক রঞ্জন দেব টিটু, দপ্তর সম্পাদক বকুল দাশ, খাজাঞ্চী ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে রঞ্জু দাশ, কালীবাড়ি ও কালীজুড়ি দূর্গাপূজা কমিটির পক্ষে মতি লাল দাশ, পুরাতন হাবড়া বাজার শনি মন্দিরের পক্ষে বিভাংশু গুন বিভু, জানাইয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে বেনু লাল দেব, হরে কৃষ্ণ নাম হট্ট সংগঠনের (ইসকন) পক্ষে জয় কানু ব্রক্ষচারী, কালীগঞ্জ কালীবাড়ি মন্দিরের পক্ষে অসক বৈদ্য, দশঘর ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপনের পক্ষে নকুল বর্ধন, রাহুল রায়, ধীতপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে শিবু দাশ।
এদিকে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী শনি মন্দিরে শ্রীকৃষ্ণের পূজাস্থলে গিয়ে শেষ হয়।
ডেসিস/জেকে/১৯ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh