রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-২০ ১০:৫৪:৪৪


সিলেটে চা শ্রমিক নেতাদের নিয়ে ডিসির বৈঠক

আবাওর চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজবির রহমান। শনিবার (২০ আগস্ট) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকদের এক পক্ষ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত না মানায় শ্রমিক নেতাদের নিয়ে এ বৈঠক করেন জেলা প্রশাসক।

বৈঠকে চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালাসহ শ্রমিক নেতারা অংশ নেন। এছাড়া জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারাও ওই বৈঠকে অংশ নিয়েছেন।

এর আগে ওইদিন বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে এক দফা বৈঠক করেন জেলা প্রশাসক। আর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে শ্রম অধিদপ্তর ও সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়।

বৈঠকে শ্রমিকদের মজুরী ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার প্রস্তাব দেয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সাথে বৈঠক করবেন বলেও বৈঠকে জানানো হয়। এমন আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার কথা জানান শ্রমিক নেতারা।

বৈঠকের পর বিকেলে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক নিপেন পাল জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বর্তমানে তাদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। রোববার (২১ আগস্ট) থেকে সকল শ্রমিকরা কাজে যোগ দেবে বলেও জানান তিনি।


ডেসিস/জেকে/২০ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code