রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-২৫ ০৮:২৯:০৭


ওসমানীনগরে তিন প্রবাসীর মৃত্যু রহস্যজনক : মেডিকেল বোর্ড

সিলেটের ওসমানীনগরে একটি বাসা থেকে এক প্রবাসী পরিবারের ৫জনকে অচেতন অবস্থায় উদ্ধার ও ৩ জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে গঠিত মেডিকেল বোর্ড তাদেও প্রতিবেদন জমা দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) মেডিকেল বোর্ড তারা তাদের প্রতিবেদন জমা দেন।

মেডিকেল বোর্ডের প্রতিবেদন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রবাসীদের মৃত্যু রহস্যজনক  বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মেডিকেল বোর্ড।

তাদের দাবি মারা যাওয়া ৩ জনসহ অসুস্থ হওয়া আরও দু’জনের শরীরের কোন চেনতানাশক বা খাদ্য বিষক্রিয়া এমনকি চেতনানাশক ব্যবহারেরও কোন প্রমাণ পায়িনি মেডিকেল বোর্ড।

জানাগেছে, গত ২৬ জুলাই সিলেটের ওসমানী নগরে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ৫ সদস্যকে। তাদের হাসপাতালে পাঠানোর পর ওইদিনই মারা যান প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম। এর ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুলের মেয়ে সাদিয়া ইসলামও।

এ ঘটনার কারণ খোঁজে বের করতে মেডিকেল বোর্ড গঠন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তপক্ষ। বোর্ডের প্রধান করা হয় মেডিকেল কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীকে।

এর আগে গত ২৩ আগস্ট এ ঘটনায় সংবাদ সম্মেলন করে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, খাদ্যে বিষয়ক্রিয়া বা হত্যা নয়। নিছক দুর্ঘটনা থেকেই মারা গেছেন যুক্তরাজ্য প্রবাসী পরিবারের বাবা ও ছেলে মেয়েসহ তিনজন।


ডেসিস/জকে/ ২৫ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code