বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৯-০৪ ০৭:০৭:২৪


তাহিরপুরে ইমাম হত্যায় পিতাপুত্র গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মসজিদের ইমাম আব্দুল হাসিম হত্যা মামলার পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার (০৩ সেপ্টেম্বর) উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন কড়ইগড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

তিনি বলেন, আব্দুল হাসিম হত্যা মামলায় পিতাপুত্র দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দু’জনের মধ্যে একজন উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলার মৃত আব্দুল জব্বারের ছেলে রাশিদ মিয়া (৫৫) আর অপরজন হচ্ছে তার ছেলে আল আমিন (২৪)। জানাগেছে, গত ২৩ আগস্ট পূর্ব বিরোধের জেরে বড়গোপ টিলা সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তায় প্রতিপক্ষেও লোকজনের হামলায় ঘটনাস্থলেই নিহিত হন আব্দুল হাসিম। ঘটনার পরদনি (২৪ আগস্ট) নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে রাশিদ মিয়াসহ ৫জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


ডেসিস/জকে/ ০৪ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code