মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-১১ ০৮:১৩:৩৭


সিলেটে এই প্রথম চালু হচ্ছে ‘ভ্যাট বুথ’

সিলেটে প্রথমবারের মত চালু হচ্ছে 'ভ্যাট বুথ'। তবে, এটি বসছে মাত্র দু’দিনের জন্য। আগামি ১৩ ও ১৪ সেপ্টেম্বর সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে এই বুথ চালু রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এসকল বুথ চারু থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, জনসচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার্থে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার’র উদ্যোগে ও আবগারী এবং ভ্যাট বিভাগ সিলটের পক্ষ থেকে জিন্দাবাজরসহ বিভিন্ন মার্কেট এবং দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলায় ভ্যাট কর্মকর্তা, চেম্বার প্রতিনিধি এবং ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে প্রথম বারের মতো মোট ৭টি ‘ভ্যাট বুথ’ স্থাপন করা হবে।

জানাগেছে ‘ভ্যাট বুথ বসানো হবে শাহজালাল উপশহরের আবগারী ও ভ্যাট বিভাগ, জেল রোড সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নীচ তলা, বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটের নীচ তলা, উপশহরের রোজ ভিউ হোটেল কমপ্লেক্সর নীচ তলা, বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার নীচ তলা এবং দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টারে।


ডেসিস/জকে/ ১১ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code