বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মো. ওয়ালিদ (২৭) নামের এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ। সে চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শ্বশুড় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ ৪ সাংবাদিক।
ঘটনার পর ওইদিন রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদি হয়ে দখলধার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওয়ালিদকে গ্রেপ্তার করে পুলিশ।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে।
ডেসিস/জকে/ ১২ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh