রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৯-১৯ ০৯:৫০:৪৭


বিশ্বনাথের উন্নয়নের জন্য আমাকে সহযোগীতা করুন : অ্যাডভোকেট গিয়াস

সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডে (বিশ্বনাথ উপজেলা) সদস্য পদ-প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পুরান বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিলপার গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

মতবিনিময়ে বক্তব্যকালে গিয়াস বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছি। পেশাদারিত্বের ফাঁকে নিজেকে মাবসেবায় নিয়োজিত রেখেছি। এরই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শুভাকাংখীদের সমর্থনে এবার আমি জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি।

আমি প্রার্থী হয়েছি বিশ্বনাথের উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে। আমি নির্বাচিত হলে বিশ্বনাথের উন্নয়নের জন্য কাউকে উৎকোচ দিতে হবেনা। কাজেই দলমত নির্বিশেষে সকলের কাছে সহযোগীতা চাই। বিশ্বনাথের উন্নয়নের জন্য আমাকে ভোট দিন, সহযোগীতা করুন।

তিনি বলেন, স্বাধীনতার পরবর্তি সময়ে বিশ্বনাথে বার বার জনপ্রতিনিধি হয়েছেন। তারা তাদের সর্ব্বোচ্য নিয়ে মানুষের জন্য কাজ করে গেছেন। কিন্তু বর্তমানে কিছু জনপ্রতিনিধিরা আছেন যারা নগদ অর্থের বিনিময়ে এলাকার উন্নয়ন করেছেন। ভোক্তভোগীদের দেয়া এমন অভিযোগ এখন সবার মুখে মুখে শোভা পাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, অপরাংশের সভাপতি তজম্মুল আলী রাজু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ। এসময়ি বিশ্বনাথে কর্মরত তিনটি সংগঠনের সকল নেবৃন্দ উপস্থিত ছিলেন।


ডেসিস/জকে/ ১৯ সেপ্টম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code