রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-২৩ ০৭:২৭:২২


সুরমায় নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার : আটক ৪

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নিখোঁজ কবির হোসেন ও জুম্মন আহমেদ নামে দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের একজন দিরাই থানার মুরাদপুর গ্রামের এবং অন্যজন জামালগঞ্জের।

এ ঘটনায় আরও এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানাগেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নদীর সংবাদপুর গ্রাম অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসের জানান, বৃহস্পতিবার রাতে বালুবোঝাই নৌকার সঙ্গে বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ৬জন নদীতে পড়ে যান। তাদের মধ্যে ৩জন নৌকায় উঠতে পারলেও বাকি ৩জন নিখোঁজ হয়ে যান। সকালে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। পরে বিকেলে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাল্কহেডচালক পিরোজপুরের মঠবাড়িয়া থানার তুপখানা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নান্না মিয়া (৬০), একই জেলার ভান্ডারিয়া থানার হরিনপাশা গ্রামের মমিন উদ্দিনের ছেলে কবির হোসেন (৩৫), তার ছেলে তাওহিদ মিয়া (১৫) ও মঠবাড়িয়া থানার উদয়তারা বুরুঞ্চা গ্রামের নেছার তালুকদারের ছেলে আয়ুব আলীকে (৪৮) আটক করা হয়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, নিখোঁজ ৩জনের মধ্যে ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।


ডেসিস/জেকে/ ২৩ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code