রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-২৭ ০২:৪০:১১


চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নাসির খানকে অভিনন্দন

অভিনন্দন, নাসির খানকে

সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের নরইউচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ডেইলি সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক মোহামম্মদ মোহাব্বত শেখ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় মোহাব্বত শেখ বলেন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঠিক নেতৃত্বে সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় আগের তুলনায় উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়বে।

এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বেসরকারিভাবে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হিসেবে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।


ডেসিস/জেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code