হজ্বযাত্রা উপলক্ষে বিশ্বনাথের আলহাজ্ব আবারক আলী সংবর্ধিত
আগামী ৪ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে স্বপরিবারে সৌদী আরব যাচ্ছেন সিলেটের বিশ্বনাথের সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ-বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবারক আলী।
এনিয়ে তিনি তৃতীয়বারের মতো হজ্ব পালনে যাচ্ছেন তিনি। তার সৌদী আরব গমন উপলক্ষে কলেজ গভর্নিংবডি, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সংবর্ধনা ও দোয়া মাহফিলে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী।
বক্তব্যে তিনি বলেন, সিংগেরকাছ এলাকাকে শিক্ষা-ধিক্ষায় এগিয়ে নিতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে।
অবহেলিত হাইস্কুল আজ কলেজে উন্নীত হয়েছে। তাই জীবনের শেষ সময় পর্যন্ত এলাকার উন্নয়ন এবং মানব সেবায় কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগীতা ও দোয়া প্রয়োজন।
কলেজের অধ্যক্ষ মো. জোবায়ের হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফখর উদ্দিন সুজনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবক ফজর উদ্দিন, অভিভাবক সদস্য ফখর উদ্দিন ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সুখরঞ্জন সরকার।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ১০ম শ্রেনীর ছাত্রী মান্না বেগম।
সভা শেষে সকলের মঙ্গল কামনা করে মুনাজাত করেন সিংগেরকাছ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহরুল ইসলাম।
এসময় শিক্ষানুরাগী মাহমোদ আলী, প্রতিষ্ঠানের শিক্ষক শফি উদ্দিন, গোলাম রব্বানীসহ আরও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ২৮ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh