রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৯-২৯ ০৬:১৯:৪৯


প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জৈন্তাপুরে যুবক গ্রেপ্তার

আটক করে যুবেককে নিয়ে যাচ্ছে ছাত্রলীগ কর্মীরা

সিলেটের জৈন্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেওয়ার অভিযোগে আলব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ  করেছেন ছাত্রলীগ নেতারা।

সে জৈন্তাপুর উপজেলার ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে থেকে যুবকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর একটি পোষ্ট দেন ওই যুবক। এতে উপজেলার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা সিলেট-তামাবিল মহাসড়কের চুনাহাটি মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে উপজেলা ছাত্রলীগ নেতা নেহাল পালসহ ছাত্রলীগ নেতারা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ-সম্পাদক লিয়াকত আলী। তিনি বাদী হয়ে মামলা দায়ের করছেন বলেও জানান তিনি।

জৈন্তাপুর মডেল থানার এসআই কাজী শাহেদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতারা কটূক্তিকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ডেসিস/জেকে/১৯ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code