রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৯-৩০ ০৬:১৯:৫৬


জকিগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবাসহ ২ যুবক আটক

৪০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২যুবক

সিলেটের জকিগঞ্জে রেহান উদ্দিন (৩৩) ও গাড়ি চালক বাবুল আহমদ (২৯) নামের ২ যুবককে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থকে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটের চালান এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবার ওই চালানসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত রেহান উদ্দিন (৩৩) উপজেলার খলাছড়া ইউপির কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং বাবুল আহমদ (২৯) একই ইউপির দক্ষিণ ভূইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। সে পেশায় সিএনজি চালক।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে থানার ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মাদক উদ্ধারে একটি চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে নূরজাহান পরিবহন নামের একটি সিএনজি চালিত অটোরিকশা চেকপোস্টে আসলে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, সিএনজি চালিত অটোরিকশাসহ ২যুবককে আটক এবং তাদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।


ডেসিস/জেকে/৩০ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code