রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০৩ ০৭:১০:২৫


বিশ্বনাথের চাউলধনী হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযান

৬০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, তিনটি মামলা, জরিমানা আদায়

নৌকাযোগে অভিযাপনে এসল্যিান্ড ও পুলিশ

সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে ৬০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাতে ৩টি মামলাসহ সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে (১৯৫০) ও ভোক্তা অধিকার সংরক্ষণ (২০০৯) আইনে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২ অক্টোবর) দিনব্যপী উপজেলার চাউলধনী হাওরে এ অভিযান চালানো হয়। এরপর ওনদিন সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিষিদ্ধ ওই কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। এসময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ:দা:) স্বপন কুমার ধর, বিশ্বনাথ থানার এসআই মোয়াজ্জেম হোসেনসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার জানান, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় জরিমানা আদায় করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।


ডেসিস/জেকে ৩ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code