বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০৪ ১২:০৫:১৭


বিশ্বনাথে শফিক চৌধুরীর পূজামন্ডপ পরিদর্শন

শফিক চৌধুরীর পূজা মন্ডপ পরিদর্শন

বিশ্বনাথের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (৩ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরদির্শন করেন। এর আগে ১ অক্টোবর রাতে বিশ্বনাথের শনি মন্দিরে তিনি বস্ত্র বিতরণ করেন।

পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য শাহনুর হোসাইন, আশিক আলী, সাবেক সহ সভাপতি আপ্তাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য মনোহর হোসেন মুন্না, রাজু আহমদ খান, ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেস্টা জ্যোতির্ময় দে মতি মেম্বার, ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, পূজা সম্পাদক সুমন দেব প্রমূখ।


ডেসিস/জেকে/ ৪ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code