মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০৪ ০৮:১৯:২৬


বিশ্বনাথে মেয়র পদে প্রবাসী বিএনপি নেতা মুন্নার প্রার্থীতা ঘোষণা

বক্তব্য রাখছেন মুমিন খান মুন্না

আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌর সভা নির্বাচন। ওই নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

বক্তব্যকালে মুন্না বলেন, দেশে অবস্থানকালীন সময়ে দীর্ঘদিন তিনি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে দেশের বাইওে রাজনীতি করছেন। তবে, দলীয়ভাবে বহ্কিার করা হলেও তিনি পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন।

তিনি নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ, বাসিয়া নদীর সর্বোচ্চ ব্যবহার ও সুরক্ষা, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা করা, ধর্মিয় প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক কার্যক্রম জোরদার করা, খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণ, কাচাবাজারগুলোর উন্নয়ন, পৌর পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন কর্মসূচী উন্নয়ন, পৌর শহরে গণশৌচারগার নির্মাণ, পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণ, পৌরবাসীকে বৈদ্যুতিক বাতির আওতায় আনা, পৌর নাগরিকদের সমঅধিকার নিশ্চিতকরণ, পৌর নাগরিকদের সকল সরকারি সেবা সহজকরণ, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক বিকাশে উচ্চতর নাগরিক ফোরাম গঠন ও পৌর প্রশাসনের জবাবদিহীতাসহ পৌরসভার উন্নয়নে সার্বিকভাবে কাজ করবেন।

মতবিনিময় সভায় মুমিন খান মুন্নার চাচা ফখরুল ইসলাম খান, ক্রীড়া সংগঠক সাঈদ আহমদ ও যুবদল নেতা লিলু মিয় উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ৪ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code