রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-০৫ ০৯:৩৮:৫৯


কাউন্সিলর পদপ্রার্থী রাজুক মিয়ার মনোনয়নপত্র দাখিল

মনোনয়ন দাখিল করছেন রাজুক মিয়া

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান মেম্বার রাজুক মিয়া রাজ্জাক মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে প্রবীণ মুরব্বী আবদুল বারী সুনু মিয়া, হাজী মখলিছ মিয়াসহ এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে বক্তব্যে তিনি বলেন, আমি যখন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম তখন আমার পারিবারিক উদ্যোগে ৩২টি সৌর বিদ্যুৎ স্থাপন করেছি। নিজস্ব অর্থানে ব্রিজ-কালভার্ট, রাস্থাঘাট মেরামত করেছি।

এছাড়াও খুশির খবর হচ্ছে এই ওয়ার্ডে ভিটাহীন কেউ নেই। যাদের ঘর ছিল না, তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছি।


ডেসিস/জেকে/ ৫ অক্মাটোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code