বিশ্বনাথে নৌকার প্রার্থী ফারুক আহমদের সমর্থনে মতবিনিময়
বিশ্বনাথ পৌরসভা নির্বাচন
আগামি ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ষ্কমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ফারুক আহমদের সমর্থনে মতবিনিময় সভা করেছে উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা, পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়ন প্রত্যাশী বাকি সকল প্রার্থী ফারুক আহমদকে সমর্থন করে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা। তাই বিশ্বনাথে উন্নয়নে নৌকার প্রার্থী ফারুক আহমদকে বিজয়ী করতে পৌরসভার আওয়ামী লীগের সকল নেতাকর্মি ও সমর্থকদের একযোগে কাজ করতে হবে। এসময় সবার কাছে ভোট চেয়ে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন ও মহব্বত আলীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি এম মজনু মিয়া, ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে প্রমুখ।
ডেসিস/জেকে ৫ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh