শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কৃষি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০৭ ০৯:০৭:৫৮


বিশ্বনাথে ‘কৃষি যন্ত্রপাতি মালিক সংগঠন’র কমিটি গঠন

আহবায়ক মিজান, সদস্য-সচিব ইলিয়াস

ছবিতে দায়িত্বপ্রাপ্তরা

সিলেটের বিশ্বনাথে এই প্রথম কৃষি যন্ত্রপাতি মালিকদের নিয়ে একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বিশ্বনাথ উপজেলা কৃষি যন্ত্রপাতি মালিক সংগঠন’। ওই মালিক সংগঠনের  একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি সফল কৃষক মো. সাদিকুর রহমান মিজানকে আহবায়ক, মো. লুৎফুর রহমানকে যুগ্ম-আহবায়ক ও ইলিয়াস মিয়াকে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি ৯সদস্যের মধ্যে রয়েছেন মো. গোলাম মো¯Íফা, মো. জাবের হোসেন, মো. পারভেজ আহমদ, মো. ইব্রাহীম হোসেন, মো. আজিজুর রহমান, মো. কামরান হোসেন, মো. হাবিবুর রহমান, মো. শুকুর আলী ও মো. মধু মিয়া।

কমিটি গঠনের সত্যতা জানিয়ে নতুন কমিটির সদস্যসচিব ইলিয়াস মিয়া বলেন, কৃষিÿেত্রে সামান্যতম হলেও অবদান রাখার লক্ষ্য ও উদ্যেশ্য নিয়ে তারা কাজ করতে চান।

সেজন্য গত ৫ অক্টোবর নতুন এই কমিটি গঠন করেছেন তারা। আর শিঘ্রই তাদের নতুৃন কমিটির একটি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান ইলিয়াস মিয়া।


ডেসিস/জেকে/ ৭ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code