দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : ড.মোমনে
সরকার বিচার বহির্ভূত কান কর্মকান্ড ঘটায়না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।সরকার চায় না কেউ গুম হোক কিংবা বিচার বহির্ভূত হত্যার শিকার হোক।
এ ধরণের কোনো ঘটনা ঘটলে আ’লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবেন।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার হাইস্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওই অনুষ্ঠান শেষে সিলেটে আন্তার্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এসময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে।
একইসাথে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল সিলেট। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ডেসিস/জেকে/৮ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh