রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-১০ ০৬:০১:২৯


বিশ্বনাথে জেলা পরিষদ চেয়ারম্যান এড. নাসির খানের মতবিনিময়

বক্তব্য রাখছেন শফিক চৌধুরী ও অ্যডভোকেট নাসির খান

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ এবং ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হচ্ছে। অ্যাডভোকেট নাসির খানের নেতৃত্বে জেলা পরিষদেও আমুল পরিবর্তন আসবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যকালে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, যদিও আমি জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক কিন্তু তারপরও জেলা পরিষদের চেয়ারটি সম্পুর্ন নিরপেক্ষ থাকবে। দল ও মতের উর্ধে উঠে কাদে কাদ মিলিয়ে সকল জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার উন্নয়ন করবো।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আমির আলীর সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সদস্য এএইচএম ফিরুজ আলী।

রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন এবং যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।

এর আগে জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, প্যানেল চেয়ারম্যান নুর উদ্দিন, এনামুল হক এনাম, ইউপি সদস্য আছারুন নেছা, জামাল আহমদ ও মুহিত চৌধুরী।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উলøাহ সিতাব।


ডেসিস/জেকে/১০ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code