রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেট



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২২-১০-১০ ০৭:০৮:৫৩


বিশ্বনাথে বিদ্রোহী মেয়র প্রার্থীসহ ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিশ্বনাথ পৌরসভা নির্বাচন-২০২২

যাদের মনোনয়ন বাতিল

আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মোট ৯৭জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ ৫জন মেয়র ও ৩৭ কাউন্সিলর প্রার্থীসহ মোট ৪২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) প্রার্থীতা যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রæটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

আগামি ৩দিনের মধ্য প্রার্থীরা আপিল করতে পারবেন জানিয়ে রিটানিং অফিসার জানান, গত ৬ অক্টোবর মেয়ার পদে নির্বাচন করতে ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকদ্দুছ আলীসহ বিএনপি ঘরানার স্বতন্ত্র মেয়ার প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন, শামছু মিয়া, সফিক উদ্দিন ও পৌর আল ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলামের মনোনয়ন বাতিল হয়।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনের ১৫ প্রার্থীর মধ্যে ৫জন এবং সাধারন কাউন্সিলর পদে ৭১ প্রার্থীর মধ্যে ৩২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আর যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না ও প্রবাসী বিএনপি নেতা জামাল উদ্দিন।


ডেসিস/জেকে/ ১০ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code