রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-১২ ০৫:২৭:৩৮


ডাকাতির আগেই অস্ত্রসহ গোলাপগঞ্জে চার ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ৪জন পুলিশের সাথে

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) ভোররাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘর ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ির চাবি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে গালাপগঞ্জের বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে হারুন রশিদ (৩২), বালাগেেঞ্জর নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগরের পশ্চিম তিলাপাড়ার মহিব উল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৩) এবং কিশোরগঞ্জের নিকলি থানার রসুলপুওরর মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪০)।

পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে ওই ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।


ডেসিস/জেকে/ ১২ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code