সিলেটে দুই তরুনীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিলেট নগরের একটি আবাসিক হোটেলে ২তরুনীকে আটকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে সিলেট নগরী থেকে গ্রেপ্তার করে।
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন জালালাবাদ আবাসিক এলাকার ৪৭/১০ নং বাসার বাসিন্দা নাবিল সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে।
এর আগে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় নাবিলের মোহাইমিন রহমান রাহি ও তানজিনা আক্তার তানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং র্যাব। তাদের মধ্যে রাহি নামের আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ২৩ আগস্ট দিবাগত রাতে মহানগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন-হিল আবাসিক হোটেলের ২টি কক্ষে ২ তরুনীকে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় নির্যাতিতা ওই ২ তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, সুনামগঞ্জের শান্তগঞ্জ থানার জয়সিদ্দি গ্রামের তানজিনা আক্তার তানিয়া নামের এক জনের সঙ্গে সিলেট উপশহরে থাকার সুবাদে পরিচয় হয়।
এরপর তানিয়া প্রতারণা করে তার নিজের এক আত্মীয়কে রক্ত দেবার কথা বলে আইইএলটিএস পুড়ুয়া বালাগঞ্জের ১৮ বছর বয়সী এক তরুনী এবং তার সঙ্গে থাকা ২৫ বছর বয়সী নাট্য শিল্পিকে কৌশলে হোটেলে নিয়ে আটকে রাখেন।
তারপর আলাদা আলাদা কক্ষে রাতভর র্ধষণের শিকার হন তারা। এরপর জালালাবাদ থানায় ওই দুই তরুনী পৃথক মামলা দায়ের করেন।
মালায় আসামিরা হচ্ছে তানজিনা আক্তার তানিয়া, গোলাপগঞ্জের মোহাইমিন রহমান রাহি (৩৩), ছাতকের গোবিগন্দগঞ্জ গ্রামের জুবেল (৩১), পাঠানটুলার রানা আহমদ শিপলু ওরফে শিবলু (৩৫), সুনামগঞ্জের হরিনাপাট গ্রামের বসিন্দা ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং অজ্ঞাত আরও ৫-৬ জন।
ডেসিস/জেকে/১৪ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh